রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১ কোটি ৩৪ লাখ টাকার ৪টি স্বর্ণের বার উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৪ ইং
১ কোটি ৩৪ লাখ টাকার ৪টি স্বর্ণের বার উদ্ধার

জীবননগর উপজেলার গোয়ালপাড়া থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ১৯৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, একজন চোরাকারবারি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে যাবেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ২টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির একটি টহল দল গোয়ালপাড়া গ্রামের মো. আশকার মন্ডলের আমবাগানের মধ্যে অবস্থান নেয়। বেলা পৌনে ২টার দিকে একজন চোরাকারবারি বাইসাইকেলে আমবাগানের মধ্যদিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি বাইসাইকেল ফেলে দৌঁড়ে বাগানের ভেতর দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম। যার বাজার মূল্যে ১ কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিতে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। আর স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান