রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৪ ইং
মেহেরপুর সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মেহেরপুর সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে শিশু পরিবার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা আবুল মনসুর, ট্র্যাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, শহর সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সরকারি শিশু পরিবারের শিশুরা মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শন করে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান