রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৪ ইং
মুজিবনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মুজিবনগর উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, বেদে পল্লী, প্রতিবন্ধী এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল নিজ হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাওন, মুরসালিন, তুষার প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, মুজিবনগর উপজেলার সাধারণ জনগণের জন্য সরকারের পাশাপাশি এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা আশা করি, এই ছোট উদ্যোগের মাধ্যমে শীতের কষ্ট অনেকটাই লাঘব হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মুজিবনগর উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও মানবিক কর্মকাণ্ডের প্রতি নিজের অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শীতের প্রকোপে এমন উদ্যোগ মানুষের জীবনে এক বিশেষ দায়িত্ববোধের উদাহরণ। এই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার অসহায় মানুষগুলো বিশেষ করে শীতকালীন দুর্ভোগ থেকে কিছুটা হলেও মুক্তি পাবে, তাই আমরা উপজেলা প্রশাসনের সাথে এই কম্বল বিতরণ করি এবং এভাবেই সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান