রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার রামদিয়ার কৃষক ছোট বুড়োকে কুপিয়ে হত্যার ঘটনা

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৪ ইং
আলমডাঙ্গার রামদিয়ার কৃষক ছোট বুড়োকে কুপিয়ে হত্যার ঘটনা

আলমডাঙ্গার রামদিয়া গ্রামের আহমেদ শরিফ ওরফে ছোট বুড়োকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে নিহতের বড় ভাই ওয়ার্ড কৃষক লীগের সভাপতি গোলাম রসুল বাদী হয়ে এই হত্যা মামলা করেন। মামলায় একই গ্রামের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নেতা আনসার আলীকে ১ নম্বর, ফরিদ আলীকে ২ নম্বর ও শুকচাঁদ আলীকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
জানা যায়, উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামের আহমেদ শরিফ ওরফে বুড়োকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়। গত রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের রামদিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শরিফ রামদিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামদিয়া গ্রামের আনসার আলী ও ফরিদ জোয়ার্দ্দার গ্রুপের সাথে একই গ্রামের পল্টু ও হালিম গ্রুপের দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ছিল। আনসার আলী গ্রুপ বিএনপি ও পল্টু-হালিম গ্রুপের লোকজন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গত ৫ আগস্ট দেশে পরিবর্তিত পরিস্থিতির পর ৬ আগস্ট পল্টু-হালিম গ্রুপের সাথে আনসার আলী গ্রুপের কয়েক দফা হামলা পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে পল্টু-হালিম গ্রুপের লোকজন বাড়ি ছাড়া ছিল। গত রোববার সন্ধ্যায় আহম্মদে শরিফসহ কয়েকজনকে মাঝেরপাড়ার মসজিদের সামনে পেয়ে প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দার গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালান। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরিফকে হত্যা করা হয়। একই সময় তাদের পক্ষের পল্টু, আলিম, সেলিম ও সোয়েব আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকা সূত্রে জানা যায়, গত এক যুগ ধরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি সমর্থকরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। শুধু আওয়ামী লীগের লোক নিজেরাই নির্যাতন করেনি, প্রশাসন দিয়েও নির্যাতন করিয়েছে। জমি, বাঁওড় ও মাছের ব্যবসা দখল করে নিয়েছিল। বিএনপিপন্থীদের জন্য তারা গ্রামে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করে। কয়েক মাস আগে বিএনপি নেতা আনসার আলীর ভাতিজা মাছেম আলীকে নিহত আহমেদ গং পিটিয়ে হাত-পা ভেঙে মৃতপ্রায় অবস্থায় ফেলে রাখে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, রাতে নিহতের ভাই বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করেছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে আহম্মেদ শরিফের লাশ গ্রামের কবরস্থানে দাফন হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান