রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিষ্ণুপরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৭-১২-২০২৪ ইং
দামুড়হুদার বিষ্ণুপরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

দামুড়হুদার বিষ্ণুপুরে অনুষ্ঠিত মরহুম মাহফুজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিষ্ণুপুর ফুটবল মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ভোরের শিশির ফুটবল ক্লাব বনাম আলফাজ হালিম স্মৃতি সংঘ। উত্তেজনাপূর্ণ খেলায় আলফাজ হালিম স্মৃতি সংঘ ২-০ গোলে ভোরের শিশির ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আলফাজ হালিম স্মৃতি সংঘের তরুণ, এবং সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন সোহান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজী। তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। আলমাস হাকিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন, বিষ্ণুপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুল হক, বুলবুল এবং রবিউল হক। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা দলের সাবেক গোলকিপার মামুন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত