মেহেরপুরের গাংনীতে শহিদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কসবা ফুটবল একাদশ। গতকাল রোববার বিকেলে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বাঁশবাড়িয়া ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কসবা ফুটবল একাদশ। খেলায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাগরসহ অন্যদের হাতে ট্রফি তুলে দেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
আড়পাড়া গ্রামবাসীর উদ্যোগে ও সাইক্লোন ক্লাব আয়োজিত খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন রেফারি জাফর উদ্দীন, সহকারী ছিলেন কামরুল হোসেন ও রিপন আলী। গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বুলবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, ধানখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহম্মেদ, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাইক্লোন ক্লাবের জামাল উদ্দীন, ফারুক হোসেন ও আরশাফুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন