রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা হানাদারমুক্ত দিবসে শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা হানাদারমুক্ত দিবসে শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা

৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা হানাদারমুক্ত দিবস উদ্যাপন করেছে জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ৭টায় চুয়াডাঙ্গার বড়বাজার শহিদ হাসান চত্বরের শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। জেলা মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলমডাঙ্গা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দীন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউল, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান।
সভায় বক্তারা চুয়াডাঙ্গা মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ আজ সংকটাপন্ন। স্বাধীনতার মূল্যবোধ পুনরুদ্ধার এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের রাজনৈতিক পরিবেশ এবং গণতন্ত্র হুমকির মুখে। এসব সমস্যা সমাধানে দলীয় ঐক্যের পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় দেশ গড়তে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো নিরলস কাজ করে যাবে। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, তাদের আত্মত্যাগ যেন বিফলে না যায়, সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। এছাড়াও বক্তারা চুয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবসের প্রেরণা নিয়ে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চাদ আলী, বীর মুক্তিযোদ্ধা বাবুল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মো. সেলিম, বীর মুক্তিযোদ্ধা হবিবার রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াসিন হাসান কাকন, আবুল হোসেন, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী, ইমন প্রমুখ।



কমেন্ট বক্স