সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আল্লাহর দান হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২৪ ইং
আল্লাহর দান হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে আল্লাহর দান হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহযোগিতা করে ক্যাব ও ছাত্র প্রতিনিধি এবং দর্শনা পৌরসভা। আর আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন জুলফিকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।
সজল আহম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দামুড়হুদা উপজেলা প্রশাসন দর্শনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হোটেল, ডিম, মুদিদোকান, মুরগি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
সজল আহম্মেদ বলেন, দর্শনা বাজারের মেসার্স আল্লাহর দান হোটেলের মালিককে আগে কয়েকবার সতর্ক করা হয়েছিল। তবে তার সত্ত্বেও সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মূল্য ও ওজন না লেখা এবং যথাযথভাবে মূল্য-তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই মিষ্টির মধ্যে পোকাসহ বিভিন্ন অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সজল আহম্মেদ বলেন, পরে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।



কমেন্ট বক্স