শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বৈধভাবে বিদেশ যেতে দালালদের আশ্রয় না নেওয়ার আহ্বান

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৭ ইং
বৈধভাবে বিদেশ যেতে দালালদের আশ্রয় না নেওয়ার আহ্বান
চুয়াডাঙ্গা টিটিসিতে মতবিনিময় সভা ও সনদপত্র বিতরণকালে উপসচিব ফাতেমা জাহান এস এম শাফায়েত: বৈধভাবে বিদেশ যেতে দালালদের আশ্রয় না নিয়ে সরকারি ভাবে কারিগরি প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা জাহান। গতকাল রবিবার চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনে এসে এক মতবিনিময় সভা ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়নে আমরা বিশ্ব দরবারে প্রশংসিত। নারীদের আরো দক্ষ করে তুলতে সরকারি উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে কেউ অবহেলা করবে না। একই সাথে বৈদেশিক কর্মসংস্থান অবহেলা করা যাবে না। মনে রাখতে হবে নারী-পুরুষ পেশা বিভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য একটাই পরিবার ও দেশের উন্নয়ন। উপ-সচিব বলেন, ‘শিঘ্রই সৌদীতে একলক্ষ দক্ষ ড্রাইভার তথা গাড়ী চালক প্রেরনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে।’ চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা দেবব্রত ঘোষ। মতবিনিময় সভা শেষে সরকারি ভাবে বিদেশ গমনেচ্ছুকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা জাহানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বৃক্ষরোপন করেন।


কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার