সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় যাত্রী ওঠানো নিয়ে ইজিবাইক চালকের সঙ্গে বাগবিতণ্ডা

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় যাত্রী ওঠানো নিয়ে ইজিবাইক চালকের সঙ্গে বাগবিতণ্ডা

চুয়াডাঙ্গা পৌর শহরের একাডেমি মোড়ে মিজানুর রহমান পলাশ নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় শহরের একাডেমি মোড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সে শহরের মসজিদপাড়ার জিন্নাত শেখের ছেলে।

জখম মিজানুর রহমান বলেন, ‘আমি বাস মালিক ইউনিয়নের হয়ে কাজ করি। আমার কাজ ইজিবাইক চালকরা যেন বাসের যাত্রী ভাগিয়ে নিতে না পারে, তা দেখা। বিকেলে মসজিদ পাড়ার এক ইজিবাইক চালক বাসের যাত্রী ভাগিয়ে নেয়ার চেষ্টা করলে আমি তাকে নিষেধ করি। কখায় কথায় আমাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে সে আমাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সে ৬-৭ জনকে সঙ্গে নিয়ে মোড়ের ওপর আসে। এসময় তাদের হাতে দেশীয় দাসা দেখে আমি আমি পালানোর চেষ্টা করলে তারা পেছন থেকে আমার পিঠে ও পায়ে আঘাত করে।’ তিনি জানান, হামলাকারীদের কয়েকজনের মুখ চিনলেও নাম জানেন না কারো।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান বলেন, ‘পলাশের বুকের পিছন তথা পিঠে ও পায়ে দুটি গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় ছুরি বা দাসা দিয়ে জখম করা হয়েছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসার জন্য তাকে ভর্তি রাখা হয়েছে।’এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জেনেছি। তবে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’



কমেন্ট বক্স