সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা আ.লীগের সম্পাদক ও যুগ্ম সম্পাদক কারাগারে

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২৪ ইং
মেহেরপুর জেলা আ.লীগের সম্পাদক ও যুগ্ম সম্পাদক কারাগারে

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেক এবং যুগ্ম সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে তাদের কারাগারে পাঠানো হয়। এর আর দুপুরের দিকে এম এ খালেক এবং শফিকুল আলমকে কড়া নিরাপত্তায় গাংনী থেকে মেহেরপুর নেওয়া হয়। তার আগে গাংনী র‌্যাব-১২ এর সদস্যরা তাদের বাড়ি থেকে আটক করে গাংনী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে গাংনী থানা-পুলিশ গত ১৯ আগস্ট দায়ের করা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬(২)/১০/১১/১২/১৩ আসামি হিসেবে তাদের আদালতে পাঠান। গাংনী আমলি আদালতের বিচারক জাহিদুর রহমান এম এ খালেক এবং শফিকুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



কমেন্ট বক্স