সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীর্ষ সন্ত্রাসী কালুসহ দুজনের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৪ ইং
শীর্ষ সন্ত্রাসী কালুসহ দুজনের যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভারতে পলায়নরত কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারীয়াহ এই রায় প্রদান করেন।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার অন্য ৬ আসামি মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়। মামলার রায় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে গতকাল বিকেলে উল্লেখিত রায় প্রদান করেন। সরকার পক্ষে অ্যাড. অজিৎ কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাড কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।



কমেন্ট বক্স