বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসরদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশ লুটেপুটে খেয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করে বিশ্ব রেকর্ড করেছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে যেন ভূলুণ্ঠিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা স্বৈরাচার সরকারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিবে, তাদের এই বাংলার মাটিতে নিশ্চিহ্ন করা হবে। চুয়াডাঙ্গার মাটিতে স্বৈরাচার সরকারের কোনো ব্যক্তি যদি মিটিং-মিছিল করার চেষ্টা করে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দর্শনা থানা বিএনপির সদস্যসচিব ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তারিকুল ইসলাম বিলু, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, দর্শনা থানা শাখা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
দর্শনা কৃষক দলের সদস্যসচিব আবু তিলুয়ার রহমানের উপস্থাপনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফি উল্লাহ শফি, সাধারণ সম্পাদক আজিবার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রেজাসহ পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপস্থিত নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আক্তার মাস্টারকে সভাপতি, নজরুল ইসলাম মোল্লা, সানোয়ার হোসেন ও তাহর আলীকে সহসভাপতি, জহিরুল ইসলাম ঝন্টুকে সাধারণ সম্পাদক, গাজিউর রহমান, ও বাবু মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, মনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক , শাহানশাহকে সহ—সাংগঠনিক সম্পাদক, নোমান উদ্দিন ইমানকে প্রচার সম্পাদক, সেলিম মালিথাকে কোষাধ্যক্ষ, গোলাম মোর্তজাকে দপ্তর সম্পাদক এবং জাকির হোসেনকে সদস্য নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন