সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও যুবদলের সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৪ ইং
দামুড়হুদায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও যুবদলের সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

দামুড়হুদায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ ও যুবদলের সদস্য মাহফুজুর রহমান জনির ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে বাসস্ট্যান্ড মোড় ঘুরে দেউলী পৌর বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, যুবদলের সদস্য ইকরামুল মেম্বার এজাজুল হক, আমিনুল ইসলাম রশিদ, মাহফুজুর রহমান জনি, কবির, আব্দুল কাদের, মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতান প্রমুখ।
তারা বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। এখানে—ওখানে ঘাপটি মেরে বসে থেকে তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই ষড়যন্ত্র ঠেকাকে সবাইকে সজাগ থাকতে হবে।



কমেন্ট বক্স