সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে জামায়াতের সভা ও দোয়া

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৪ ইং
আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে জামায়াতের সভা ও দোয়া

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি—বৈঠার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এই আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এদিন ৮ নস্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. কাসেদ আলীর সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. ফারুক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারী ইউনিয়নের সহ—সেক্রেটারি আনারুল ইসলাম। সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।



কমেন্ট বক্স