আলমডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমানের সাথে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে কলেজের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সুধী সমাজের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নীতিমালা অমান্য করে কলেজ প্রাচীরের পাশে কেমন করে সমগোত্রীয় অন্য আরেক প্রতিষ্ঠান গজিয়ে ওঠে, এ নিয়ে উপস্থিত সকলেই বিস্ময় প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান লিটন, সহকারী অধ্যাপক গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক ইকবাল হাসান, সিনিয়র প্রভাষক ড. মাহবুবুর রহমান, শরিয়তুল্লাহ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ইকবাল হোসেন, খন্দকার হাবিবুল করিম চঞ্চল, বিএনপি নেতা রেজাউল ইসলাম, এমদাদ হোসেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম, মহিউদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক খন্দকার হাসিবুল ইসলাম হাসিব, বিএনপি নেতা মাগরিবুর রহমান, রঞ্জু মিয়া, যুবদল নেতা, মীরউজ্জল, সাদ্দাম, তাইফু, লিয়ন, সালাউদ্দিন মুক্তার, খন্দকার রাকিবুল ইসলাম রিয়েল, সাদ্দাম ইসলাম, আনিসুজ্জামান, খন্দকার রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন