সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২৪ ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় রাব্বি নামের আরও একজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড কাঁচাবাজার সংলগ্ন হাসি ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১৮ বছর বয়সী রাকিব গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে আর আহত ১৮ বছর বয়সী রাব্বি একই গ্রামের আজিমুউদ্দীনের ছেলে।
দুঘর্টনা খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশ রাকিবের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আর আহত রাব্বিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, রাকিব ও রাব্বি কলেজে যাচ্ছিল। তারা মোটরসাইকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিল ফিট কোম্পানির একটি ট্রাকে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নিহত হন রাকিব। আর রাব্বিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় রাকিব নামের একজন নিহত হয়েছেন। এছাড়া রাব্বি নামের আরও একজন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান