শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের হাসাদাহে মাদকের রমরমা ব্যবসা

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২৪ ইং
জীবননগরের হাসাদাহে মাদকের রমরমা ব্যবসা


জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নসহ আশপাশের এলাকায় আবারও মাদকের ব্যবসা বেড়েছে। এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয়রা বলছেন, হাসাদাহ বাজারের বিভিন্ন স্থানে মাদকাসক্তদের আড্ডা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত মাদকসেবীরা বাজারের আশেপাশে চলাফেরা করছে। এলাকায় বেড়েছে ছোটখাটো অপরাধও। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করেন, ‘বিগত সরকারের সময় কিছু মহল মাদক ব্যবসায়ীদের সহায়তা করত, যা যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। এখন আবার এই এলাকায় মাদকসেসীরা আড্ডা জমাচ্ছে। এতে গ্রামবাসীরা যেমন অনিরাপত্তায় ভুগছেন, একইভাবে বেড়েছে চুরিরসহ ছোটখাটো অপরাধ। এলাকাবাসীর দাবি, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ^াস বলেন, ‘আমরা মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। হাসাদাহ ক্যাম্প ইনচার্জও মাদক নির্মূলে কাজ করছে। এছাড়া সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার