সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে র‌্যাবের অভিযান; ফেনসিডিলসহ এখলাছ আটক

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২৪ ইং
গাংনীতে র‌্যাবের অভিযান; ফেনসিডিলসহ এখলাছ আটক

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এখলাছ মিয়া (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বালিয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এখলাছ উপজেলার কাজিপুর গ্রামের মৃত আ. আজিজের ছেলে।
র‌্যাব—১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আশরাফউল্লাহ বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক নিয়ে এক ব্যক্তি কাজিপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বামন্দীর দিকে আসছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এসময় উপজেলার বামন্দী ইউনিয়নের বালিয়াঘাট এলাকায় র‌্যাবের একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এখলাছ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক ক্রয়—বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকালই আটক এখলাছের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান