সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়িতে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তার অভিযান

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২৪ ইং
হিজলগাড়িতে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তার অভিযান

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সজল আহম্মেদ জানান, শনিবার বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার হিজলগাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডিম, পেঁয়াজ, মাছ—মাংশ, মুরগী, সবজি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
সজল আহম্মেদ আরও জানান, অভিযানে মেসার্স সুমন মুদিদাকানে নামক প্রতিষ্ঠানে ডিমের ক্রয়—বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য—তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সুমন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেসার্স মজনু মুদিখানার মালিক মো. মজনুকে একই অপরাধ ও দাম বৃদ্ধি করে অতিরিক্ত লাভে ডিম বিক্রয় করার অপরাধে একই আইনের ৪০ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা ক্যাবের সভাপতি মানিক আকবর, ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন মুশফিকুর রহিম ও মো. ফাহিম উদ্দিন মুভিন এবং বাজার কমিটির নেতৃবৃন্দ ও হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের একটি দল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান