সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৪ ইং
দর্শনায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দর্শনায় গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ রাসেল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদ পেয়ে গতকাল বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে হল্ট চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাসেল ওই এলাকার টাওয়ারপাড়ার রবিউল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই মুহিদ হাসান ও এএসআই মামুনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে তেঁতুলতলার মেসার্স সামাদ ট্রেডার্স দোকানের সামনে থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৭ কেজি গাঁজাসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকালই গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান