সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৪ ইং
আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ

আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার ১৫টি ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা-কর্মীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলের আগামী দিনের কার্যক্রম ও বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন নেতা-কর্মীর। আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন। উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী পিণ্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান ছিলেন মৎস্যজীবী দলের সভাপতি মো. কামরুজ্জামান বাবলু। এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল জেলা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান