মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে নিহতের পরিবারকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের বাসিন্দা নিহত চাঁদ আলীর পরিবারকে ২৫ হাজার টাকার এই অনুদানের চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই চেক প্রদান করেন। চাঁদ আলীর স্ত্রী ওমেজান খাতুন ও ছেলে সোহেল রানা অনুদানের চেক গ্রহণ করেন। গত ৮ অক্টোবর গৌরীনগর গ্রামের চাঁদ আলী বজ্রপাতে নিহত হয়েছিলেন।
সমীকরণ প্রতিবেদন