সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্যের ভ্যান চুরি

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্যের ভ্যান চুরি

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা একটার দিকে ইউনিয়ন পরিষদে চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করেছেন। ভ্যানটির মালিক মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের গেটের সামনে ভ্যানটি রেখে চা পান করতে পার্শ্ববর্তী দোকানে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি আমার ভ্যানটি নেই। আমিসহ অনেকেই তৎক্ষণাৎ ভ্যানটি অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, ভ্যান চুরির বিষয়ে আমি এখনো অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান