সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুড়ানপুর ইউনিয়ন বিএনপির ১১ নেতাকে সতর্ক করে পত্র প্রেরণ

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২৪ ইং
জুড়ানপুর ইউনিয়ন বিএনপির ১১ নেতাকে সতর্ক করে পত্র প্রেরণ

দলের গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন বিএনপির ১১ নেতাকে সতর্কীকরণ পত্র দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জুড়ানপুর ইউনিয়ন বিএনপির পক্ষে দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন এ পত্র প্রেরণ করেন।
সতর্কীকরণ পত্রে জানানো হয়, জুড়ানপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ও সম্পাদককে অবগত না করে গত ১১ অক্টোবর সন্ধ্যার পর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা করা হয়। ওই কর্মী সভায় অত্র ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হন।
দলের গঠনতন্ত্র পরিপন্থী ওই কর্মী সভায় উপস্থিত হওয়ার কারণে যে ১১ নেতাকে পত্র দেওয়া হয়েছে, তারা হলেন— ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শীতল আলী, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজিবুল হক, সাধারণ সম্পাদক এ জেড আমিনুল হাবিব সোহাগ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জুলমত হোসেন, সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দীন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির কার্যনিবাহী সদস্য মো. সাইদুর রহমান লিপু, মো. আবুল কালাম আজাদ ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন।
পত্রে সতর্ক করে আরও বলা হয়, আগামীতে দলের গঠনতন্ত্র পরিপন্থী দলীয় কোনো কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের নির্দেশনানুযায়ী এই সতর্কীকরণ পত্র প্রেরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান