গাংনী থানা—পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ লিখন হোসেন (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে ভারতীয় সীমান্তবর্তী কাথুলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লিখন একই গ্রামের আনসার আলীর ছেলে। গাংনী থানার ওসি (তদন্ত) শেখ মেসবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাথুলী বাজারস্থ খেজমতের হোটেলের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ লিখনকে আটক করা হয়। লিখন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকার বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিলেন।
সমীকরণ প্রতিবেদন