সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
জীবননগরে ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জীবননগর উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা কার্যালয়ে এই শিক্ষাশিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মহসিন এমদাদুল জামেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মাহফুজুর রহমান ও মো. বিল্লাল হোসেন। জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাগর আহম্মেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোতালেব হোসেন ও ফিরোজ হোসেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান