সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় বীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় ভুট্টার আবাদ ও উৎপাদনশীলতা স্বাভাবিক রাখতে বীজ আমদানিকারক, সরবরাহকারী ও বীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা বীজ প্রত্যায়ন অফিসার মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক মোমরেজ আলী, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান