সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ব্যায়ামাগারের অবৈধ দখলদার উচ্ছেদ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মশাল মিছিল

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
আলমডাঙ্গার ব্যায়ামাগারের অবৈধ দখলদার উচ্ছেদ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মশাল মিছিল

আলমডাঙ্গার ব্যায়ামাগারের অবৈধ দখলদার উচ্ছেদ, ভূমিদস্যুর বিচার ও ব্যামাগার উদ্ধারের দাবিতে মশাল মিছিল শেষে আল-তায়েবা মোড়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা ব্যামাগারের সদস্যরা শহিদ মিনার চত্বরে মিলিত হয়ে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মশাল মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলতায়েবা মোড়ে এসে আলোচনা সভা করেন।

ব্যায়ামাগার উদ্ধার কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা হাসিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি নেতা রেজাউল ইসলাম, ব্যায়ামাগারের যুগ্ম আহ্বায়ক আজাদ, হাবিবুল করিম চঞ্চল ও ব্যায়ামাগার উদ্ধার কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন।

তারা বলেন, আজকে মশাল মিছিল করে ভূমিদস্যুকে সতর্ক করে দেওয়া হলো। যেহেতু উপজেলা নির্বাহী অফিসার উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে সমাধান করার আশ্বাস দিয়েছেন, তাই আমরা উপজেলা প্রশাসনের দিকে তাকিয়ে আছি। যদি সুষ্ঠু সমাধান না হয়, তাহলে আলমডাঙ্গাবাসীকে সাথে নিয়ে আমরা ব্যায়ামাগার দখল নেব।

তারা আরও বলেন, ভূমিদস্যু হিরো আমাদের ব্যায়ামাগারের বিল্ডিং ভেঙে বিল্ডিং নির্মাণ করেছে। প্রয়োজনে আমরা তার নির্মাণাধীন বিল্ডিং ভেঙে দিয়ে আমাদের যেমন একতলা বিল্ডিং ছিল, সেটা রেখে দেব। আমরা তাকে একমাস সময় দিয়েছি, যদি দ্রুত তার জিনিসপত্র সরিয়ে নেয় ভালো, না হলে সেগুলো আমাদের বলে গণ্য হবে।

এসময় ব্যায়ামাগার উদ্ধার কমিটির সদস্য এমদাদ হোসেন, সহকারী অধ্যাপক আসিফ রহিম জোয়ার্দার, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম, মহিউদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক খন্দকার হাসিবুল ইসলাম হাসিব, বিএনপি নেতা মাগরিবুর রহমান, রঞ্জু মিয়া, যুবদল নেতা, মীর উজ্জল, সাদ্দাম, তাইফু, লিয়ন, সালাউদ্দিন মুক্তার, খন্দকার রাকিবুল ইসলাম রিয়েল, সাদ্দাম ইসলাম, আনিসুজ্জামান, খন্দকার রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান