সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর হাসাদাহে তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের মারামারি

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২৪ ইং
জীবননগর হাসাদাহে তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের মারামারি

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বকুন্ডিয়া গ্রামের হাজু মিয়ার ছেলে সেলিম মিয়া এবং লতিফ মোল্লার ছেলে তবিবর রহমান ও তার ছোট ভাই আক্তারুজ্জামানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেওয়ার পর সেলিমের অনুসারীরা তবিবর ও আক্তারুজ্জামানকে মারধর করে। ঘটনার পর তবিবর অভিযোগ করেন, সেলিম তার গ্রাম থেকে আওয়ামী লীগের ভাড়াটিয়া লোকজন এনে তাদের দুই ভাইকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর অনুযায়ী, তবিবর ও আক্তারুজ্জামান জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। তাদের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছিলো।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান