সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অভিযান শুরু

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২৪ ইং
দামুড়হুদায় ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অভিযান শুরু

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দামুড়হুদা উপজেলা শাখায় সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি এনামুল কবির জিপসি, সহসভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারি মোশারেফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি রাশিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম (সজীব) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৭ অক্টোবর ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সারাদেশে একযোগে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে দামুড়হুদা উপজেলা শাখায় সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান