সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নদীতে ডুবে নিহত দুই শিশুর পাশাপাশি দাফন

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২৪ ইং
আলমডাঙ্গায় নদীতে ডুবে নিহত দুই শিশুর পাশাপাশি দাফন

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জানাজা শেষে আঠারখাদা গ্রাম্য কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে পাড়ার মন্দিরে পূজা দেখতে গিয়ে শিশু দুজন নিখোঁজ হয়েছিল। নিহত দুই শিশু আঠারখাদা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরদে তাসিফ (৮) ও একই এলাকার হুমাউনের ছেলে হুজাইফা (১০)।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে তাসিফ ও হুজাইফা পাড়ার একটি মন্দিরে পূজা দেখার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে দুই পরিবারের সদমস্যরা তাদের আর কোনো খোঁজ পায়নি। সন্ধ্যায় বাড়ি না ফিরলে দুই পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে গ্রামেই মাথাভাঙ্গা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া।

তিনি বলেন, ‘দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ আঠারখাদা গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বিকেলের কোন এক সময় তারা পানিতে ডুবে যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান