সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার কেরুজ শ্রমিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ<br>

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৪ ইং
দর্শনার কেরুজ শ্রমিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ<br>

দর্শনার কেরুজ চিনিকলে কর্মরত শ্রমিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার দুই দিনব্যাপী কারখানার কর্মরত শ্রমিক-কর্মচারীদের চাকরিকালীন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি কেরু অ্যান্ড কোম্পানির নবাগত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘আপনারা নিষ্ঠা ও সততার সাথে কাজ করবেন, তাহলে প্রতিষ্ঠানের উন্নতি হবে। আপনারা প্রত্যেক শ্রমিক-কর্মচারী মিলটি টিকিয়ে রাখার জন্য আখ লাগাবেন। আগামীতে আখের মূল্য ৬ হাজার টাকা টন করা হবে। আপনারা প্রত্যেকে ১ একর করে যদি আখ লাগান, আগামীতে মিলটি তিন মাস চলবে।’
এসময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী, কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান