আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজারে বিএনপির নেতা-কর্মীরা দলকে ঐক্যবদ্ধ করতে ঝটিকা মিছিল করেছে। গতকাল সোমবার জামজামি ইউনিয়নে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে অংশগ্রহণ করেন জামজামী ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা রফি মেম্বার, আলাদ্দিন, ডা. লিয়াকত আলী, আরিফ মেম্বার, ওয়াহেদ আলী, গোলজার আলী, সাগর প্রমুখ। মিছিল শেষে মৃত নাশির মেম্বারের ছেলে আরিফ হোসেন (মেম্বার) বলেন, ‘আমরা আজীবন বিএনপির জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমরা জেলা বিএনপির নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।’
তিনি আরও বলেন, ‘ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে মজবুত করতে আমরা এই মিছিল করেছি। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক জিয়া ও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব।’
সমীকরণ প্রতিবেদন