আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাহাবুল হোসেনের (৩২) প্রাণ ঝরে গেল লিফট থেকে ছিটকে পড়ে। গতকাল শনিবার দুপুরে তিনি মালামাল উঠানোর জন্য ব্যবহৃত লিফট থেকে ছিটকে পড়ে যান। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কেদারনগর গ্রামে মাহাবুলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি কেদারনগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
জানা গেছে, এক বছর পূর্বে ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন মাহাবুল হোসেন। দরিদ্র সংসারে সুখের আশায় ৫ লাখ টাকা ব্যায়ে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন তিনি।
মালয়েশিয়া থেকে মাহাবুলের বন্ধু আনারুল হক জানান, মাহাবুল এক বছর ধরে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন। সেখানে তিনি লিফ্টের সাহায্যে মালামাল উপরে উঠানো-নামানো করতেন। গতকাল শনিবার দুপুরে হঠাৎ করে হাত ফসকে তিনি নিচে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তিনি জানান, মাহাবুলের লাশ আনুসাঙ্গিক কার্যক্রম শেষে বাংলাদেশে পৌঁছাতে অন্তত ১৫ দিন সময় লাগতে পারে। এদিকে, মাহাবুলের অকাল মৃত্যুতে মাহাবুলের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সমীকরণ প্রতিবেদন