সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সহকারী শিক্ষকদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৪ ইং
ঝিনাইদহে সহকারী শিক্ষকদের মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গতকাল শনিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এ কর্মসূচি পালন করেন। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।মানববন্ধন কর্মসূচি শেষে এক সমাবেশে সহকারী শিক্ষক মোহাম্মদ আবু মাসুদ, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, আলম পারভেজ ও আজাদ হোসেন ক্তব্য দেন। বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান