সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৪ ইং
বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওহিদুজ্জামান ওদু কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দলীয় প্রভাব খাটিয়ে তিনি এলাকায় সালিশ-বাণিজ্য করে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু গত ৪ আগস্ট শহরের কালীগঞ্জ থানা রোডস্থ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও পূর্বাশা পরিবহণের কাউন্টার ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান