সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২৪ ইং
আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন ওপটিমাইজের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওপটিমাইজের জেলা কো-অর্ডিনেটর ডা. গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদি ইসলাম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলের উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, ওপটিমাইজের জেনারেল সেক্রেটারি একেএম সাইদুল করিম, উপ-পরিচালক রবিউল ইসলাম, শওকত আহমেদ, প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) মানোয়ার হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম প্রমুখ। সভায় ১৭ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ২ লাখ ৪ হাজার টাকা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান