সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলায়মান গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২৪ ইং
দর্শনায় ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলায়মান গ্রেপ্তার

দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলায়মানকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে দর্শনা পৌরসভার রামনগর গ্রাম তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ২৬ আগস্ট দর্শনা পরানপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি বাদী হয়ে দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মুনছুর বাবুসহ আওয়ামী লীগের ৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি হলেন সোলায়মান। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান