বাংলাদেশ স্কাউট জীবননগর উপজেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন ও একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
জীবননগর উপজেলা স্কাউটের সম্পাদক মো. নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় উপজেলা স্কাউটসের কমিশনার আবু মোহাম্মদ আবদুল লতিফ আমলের পদত্যাগপত্র গৃহীত হয় এবং উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্কাউটের সহকারী কমিশনার মো. আবুল কালাম আজাদকে কমিশনার নির্বাচিত করা হয়। সভায় উপজেলা স্কাউটের সমাবেশ অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়কে নির্বাচন ও নভেম্বরের ৭ থেকে ১১ তারিখের মধ্যে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ-২০২৪ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপজেলার স্কাউট শিক্ষকদের রিফ্রেসার কোর্স দ্রুত সম্পন্ন করা এবং ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের বাজেট প্রাথমিকভাবে অনুমোদন করা হয়। সভায় লিডার ট্রেনার মানোয়ার আহমেদ ও কামরুন্নাহার, সহসভাপতি ফারুক হোসেন, রহিমা খাতুন, মো. শামীম আক্তার, সাইদুর রহমান ও আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক মো. মমিনউদ্দীন, কোষাধ্যক্ষ মফিজুর রহমান এবং সহকারী কমিশনার মো. ইলিয়াস উদ্দিন, মো. তকারুজ্জামান, মোহাম্মদ আব্দুল্লাহ, মাসুদুর রহমান লিটন, কাব লিডার, খালিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সমীকরণ প্রতিবেদন