সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২৪ ইং
মুজিবনগরে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

চাঁদাবাজির মামলায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহাজনপুর গ্রামের হেলাল উদ্দীনসহ (২৯) পাচঁজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর আদালতে তাদের সোপর্দ করা হয়। গ্রেপ্তার অন্য চারজন হলেন- কোমরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুল হক ভুট্টো (৩২), দারিয়াপুর গ্রামের শ্রমিক লীগ নেতা জিয়ারুল হক (৪৬), বিশ^নাথপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম (৫৪) ও একই গ্রামের আওয়ামী লীগের সদস্য বাহালুল ইসলাম (৪০)। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বিগত সরকারের সময়ে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খোরশেদ আলমের কাছে আসামিরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। খোরশেদ আলম ৫ লাখ টাকা চাঁদা দিয়েছিলেন। এ ঘটনায় গত বুধবার মুজিবনগর থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন খোরশেদ আলম। ৫ জন ওই মামলার এজাহার নামীয় আসামি। তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান