চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে বিএনপি নেতাদের সরিয়ে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠনের চার দিন পর বাতিল হয়েছে কমিটি। পুনরায় সভাপতির দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা মাসুদ রানা ও বিদে্যুৎসাহী সদস্য হয়েছেন আশকার আলী। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের পর থেকে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আলোচনার সরগোল পড়ে। সরকারিভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি বাতিল হওয়ার পর দর্শনা থানা এলাকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্পট বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতিকে কে হচ্ছে, তা নিয়ে আলোচনা শুরু হয়।
গত ২৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষর করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত পত্রে তিতুদহ ইউনিয়ন বিএনপির নেতা মাসুদ রানাকে সভাপতি ও তিতুদহ ইউনিয়নের বিএনপির প্রবীণ নেতা আশকার আলীকে বিদে্যুাৎসাহী সদস্য মনোনীত করা হয়। দীর্ঘদিন আওয়ামী লীগের রাহুগ্রাসে থাকা বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের নতুন পরিচালনা কমিটি ঘোষিত হওয়ায় এলাকার সর্ব রাজনৈতিক মহলে উৎফুল্লতা লক্ষ্য করা যায়।
কিন্তু হঠাৎ করেই গত ২৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষর করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত পত্রে এ কমিটি বাতিল করে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ফারুখ হোসেনের স্ত্রীকে সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের নেতা রকিবুল হাসানকে বিদে্যুৎসাহী সদস্য মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। যা নিয়ে এলাকাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পতিত স্বৈরাচার আওয়ামী লীগের প্রভাবশালী নেতার স্ত্রী কীভাবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি হলেন, তাও আবার বিএনপির নেতাদের সরিয়ে, তা নিয়ে স্থানীয় রাজনীতির মোড় দিগি¦দিক হতে থাকে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে ওই কমিটি বাতিল করে আগের ঘোষিত কমিটিই বহাল করে পত্র প্রেরণ করা হয়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে উৎফুল্লতা ছড়িয়ে পড়ে।
দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শামীম বলেন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাকে সভাপতি ও বিএনপি নেতা আশকার আলীকে বিদে্যুৎসাহী সদস্য মনোনীত করে কমিটি ঘোষণার পর এলাকায় নেতা-কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করলেও তাদের কমিটি বাতিল করে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে সভাপতি করে কমিটি দেওয়ায় দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিএনপি নেতা মাসুদ রানা ও আশকার মিয়া দুর্দিনে তিতুদহ ইউনিয়নে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আগলিয়ে রেখেছেন। দলের সুদিনে তাদের মূল্যায়ন করা হয়েছে ভেবে আমার খুশি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মাসুদ রানা বলেন, ‘আমি ২০০৩ সাল থেকে তিতুদহ ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি, ইউনিয়নের প্রচার সম্পাদক, সর্বশেষ ২০১৮ সাল পর্যন্ত তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করি। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান বাবু খান ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহম্মদ আলী আমাকে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে মনোনীত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
মাসুদ রানা সভাপতি ও আশকার মিয়া বিদে্যুৎসাহী সদস্য মনোনীত হওয়ায় তাদের শুভেচ্ছা জানিয়েছেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শামীমসহ তিতুদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সমীকরণ প্রতিবেদন