মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) প্রীতম সাহা। প্রধান অতিথির বক্তব্যে প্রীতম সাহা বলেন, ‘নারীকে স্বাবলম্বী হতে হবে, দেশের জন্য ভালো কাজ করতে হবে। নারীদের সফলতার কথা বলতে গিয়ে তিনি মেহেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়ই নারী উল্লেখ করে শিক্ষার্থীদের পড়াশোনা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে কঠোর পরিশ্রমে নিজেকে প্রতিষ্ঠিত করার হওয়ার আহবান জনান। দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়ার সমন্বয়কারী হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দীন, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাংবাদিক রফিকুল আলম বকুল, করমদি ডিগ্রি কলেজের এএসএস আবু সায়েম পল্টু।
সমীকরণ প্রতিবেদন