মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির আয়োজনে ‘বিএনপির ভোট বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে গাংনী উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান। গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুরেলী আলভীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান হকা, বিএনপি নেতা ও কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হােসেন, সাবেক ছাত্রনেতা আমিনুল বারী মোতালেব, যুবদল নেতা মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা ইকবাল হােসেন, শাহিবুল ইসলাম, ছাত্রনেতা নাঈমুর রহমান নাঈম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন