সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৪ ইং
কালীগঞ্জে সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট রায়গ্রামে সাপের কামড়ে শিউলি দাস (২৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ছোট রায়গ্রামের লিটন দাসের স্ত্রী এবং একই গ্রামের সুকুমার দাসের মেয়ে। স্বজনরা জানান, গত সোমবার দিবাগত রাত রাত ২ টার দিকে ঘরের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় একটি বিষাক্ত সাপ শিউল দাসকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন স্থানীয় ওঁঝা ডেকে ঝাড় ফুক করে। পরে অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিউলিকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ সাপের দুই সন্তারের জননীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান