সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৪ ইং
মেহেরপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের সমন্বিত কর্মসূচি পালনে মেহেরপুর পৌরসভার উদ্যোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্রশাসক মো. শামীম হোসেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ইনজামুল হক, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ইমতিয়াজ হোসেন। কর্মশালায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য সমন্বিত কর্মসূচি পালনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ ও আলোচনা হয়। বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল গাইডস, স্বেচ্ছাসেবক এবং মেহেরপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান