সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

আসন্ন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের রুকন সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের অ্যাড. আমির রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান ও সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দীন, আব্দুর রউফ, মাওলানা লোকমান হুসাইন, মাওলানা মহিউদ্দীন, কামাল উদ্দীন, মাওলানা ইসরাইল হোসেন, জিয়াউল হক, মাওলানা হাফিজুর রহমান, আলতাব হোসেন ও মাসুম বিল্লাহ। প্রস্তুতি সভায় জানানো হয়, আগামী শুক্রবার (৪ অক্টোবর) অনুষ্ঠিতব্য জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-কুষ্টিয়া অঞ্চল প্রধান মোবারক হোসেন ও অঞ্চল সহকারী অধ্যাপক আলমঙ্গীর বিশ^াস। এছাড়াও উপস্থিত থাকবেন ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম, কুষ্টিয়া জেলা আমির আবুল হাশেম, মেহেরপুর জেলা আমির তাজ উদ্দীন খানসহ জেলা কর্মপরিষদের সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান