আলমডাঙ্গার নওদা পাঁচলিয়া গ্রামের পরিচিত মুখ হাসিবুল হাসান মিলু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। জানা গেছে, আলমডাঙ্গার সাংবাদিক রহমান মুকুলের ছোট ভাই ও নওদা পাচলিয়া গ্রামের মৃত আওলাদ হোসেন মিয়ার ছেলে হাসিবুল হাসান মিলু গত সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হলে তাকে প্রথমে আলমডাঙ্গা শেফা ক্লিনিকে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মান্নান হার্ড ফাউন্ডেশনে পাঠান। তবে মান্নান হার্ড ফাউন্ডেশনে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদে গ্রামে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
মিলু তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ভাই ছিলেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজা পড়ান কাবিলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নুর ইসলাম। জানাজায় অংশ নেন আলমডাঙ্গার জামায়াতে ইসলামীর নেতা নুর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, এরশাদপুর অ্যাকাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, সহকারী প্রধান শিক্ষক মীর কাঞ্জন আরেফিন, সহকারী শিক্ষক মিরাজুল ইসলাম, সাংবাদিক ফিরোজ ইফতেখার, সাংবাদিক আতিক বিশ্বাস, সাংবাদিক বসিরুল আলম, সাংবাদিক নাহিদ হাসান, সাংবাদিক শাওন, ফাহিম ফয়সাল, জাফর জুয়েল, শরিফুল ইসলাম রোকন, মা ক্লিনিকের স্বত্বাধিকারী জালাল উদ্দিন, রাকিবুল হাসান তুহিন, পৌরসভার কর্মকর্তা আব্দুল জব্বার লিপু, আমিনুল হক অপু মোল্লা, আমজাদ হোসেন মজনু, ডা. রুমন, টুকুল মিয়া, শুকুর আলী, কবি গোলাম রহমান চৌধুরি প্রমুখ। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সমীকরণ প্রতিবেদন