সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহ ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সমাবেশ

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৪ ইং
হাসাদাহ ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সমাবেশ

জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে হাসাদাহ ইউনিয়ন বিএনপির আয়োজনে হাসাদহ বাজারে ইসলামী ব্যাংকের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কন্দর্পপুর জামে মসজিদের ইমাম থাকা না থাকাকে কেন্দ্র করে হাসাদাহ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুস সালামকে মেরে আহত করা হয়। তারই প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন মিয়া। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বক্তারা বলেন, আওয়ামী লীগের লোকজন জামায়াতের নাম ধরে বিভিন্ন জায়গায় এরূপ গন্ডগোল করে বেড়াচ্ছে। এ কারণে বিএনপির লোকজন আহত-নিহত হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সমাবেশ পরিচালনা করেন হাসাদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান