সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হলেন আহসান কবির

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২৪ ইং
শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হলেন আহসান কবির

আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান কবির বকুল চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গত বছরও উপজেলা ও জেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে কৃতিত্ব অর্জন করেছিলেন। এ বছরও নিজের মেধা ও যোগ্যতা প্রমাণ করে তিনি পরপর তিনবার উপজেলা ও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন।

আহসান কবির বকুলের এই সাফল্যে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ আলী বলেন, ‘আহসান কবির আমাদের বিদ্যালয়ের গর্বিত শিক্ষক। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে আমাদের স্কুলের সকল সহকারী শিক্ষক অভিনন্দন জানিয়েছেন। আমরা আশা করছি, তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে আমাদের আরও আনন্দের সংবাদ এনে দেবেন।’

আহসান কবির বকুল বলেন, ‘এই কৃতিত্ব একা আমার নয়, এটি আমাদের স্কুলের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটি, এবং প্রিয় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন খুলনা বিভাগ থেকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করতে পারি।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান